বাংলাদেশের সেরা ৩ ওয়েবসাইট হোস্টিং কোম্পানী

Raisul Mushfeq
অনলাইন ব্যাবসা অথবা ব্যাক্তিগত ব্যাবহারের জন্য ওয়েবসাইট এর হোস্টিং নির্বাচন করা একটি অতি গুরুত্বপূর্ন বিষয়। ওয়েবসাইট এর হোস্টিং সার্ভিস নেওয়ার পর সেই কোম্পানি থেকে কেমন সাপোর্ট পাওয়া যায়, তাদের সার্ভার এর লোড কেমন, পেমেন্ট মেথড আমাদের জন্য সুবিধাজনক কি না, এ সকল বিষয় খেয়াল রেখে বাংলাদেশের সেরা ৩ টি ওয়েব হোস্টিং কোম্পানির একটি শর্টলিস্ট তৈরি করলাম। ২০১২ সাল থেকে অনলাইনে জগতে থাকায় বাংলাদেশের অনেক হোস্টিং কোম্পানির সার্ভিস আমি নিয়েছি। তার মধ্যে বাছাই করে এই ৩ টি প্রতিষ্ঠানের লিস্ট করলাম। এই তিনটি প্রতিষ্ঠানের সার্ভিস ভালো বলেই আমি এখনও আমার সকল ওয়েবসাইট হোস্টিং এদের থেকেই নিই। অনেকের ধারনা রয়েছে বাংলাদেশি ওয়েবসাইট হোস্টিং কোম্পানির সার্ভিস ভালো না। কিন্তু এই কোম্পানি গুলোর যে কোনো একটির সার্ভিস ব্যাবহার করেই আপনাদের সেই ভূল ধারনা চলে যাবে। চলুন সেই কোম্পানিগুলোর বিষয়ে কিছু জানা যাক:

হোস্ট মাইট

২০১০ সাল থেকে এদের যাত্রা শুরু হয় এবং বর্তমানে এরা ওয়েব হোস্টিং, ভিপিএস ডেডিকেটেড সার্ভার সহ বিভিন্ন সার্ভিস দিয়ে যাচ্ছে। ফোনে এবং সাপোর্ট টিকেট এর মাধ্যমে এদের কাছ থেকে বিভিন্ন সমস্যার সমাধান পাওয়া সম্ভব।

সুবিধা:

  • নির্ভরযোগ্য সার্ভার
  • প্রফেশনাল সাপোর্ট

অসুবিধা:

  • সাপোর্ট কিছুটা ধীরগতির
  • লাইভ চ্যাট সুবিধা নেই
এই লিংক এ ক্লিক করে এদের ওয়েবসাইট ভিজিট করুন।

এক্সোন হোস্ট


২০০৯ সাল থেকে এদের যাত্রা শুরু এবং আমাদের এই লিস্টে থাকা সবচেয়ে পুরোনো কোম্পানি এটি। এরাও হোস্টমাইট এর মতোই বিভিন্ন সার্ভিস দিয়ে আসছে। প্রতিষ্ঠিত কোম্পানি হিসেবে এদের গ্রাহক সংখ্যা অনেক বেশি তবে সার্ভিস এর দামও তুলনামূলক ভাবে কিছু কিছু ক্ষেত্রে বেশি। তবে সার্ভিস অবশ্যই ভালো।

সুবিধা: 

  • প্রতিষ্ঠিত কোম্পানি
  • নির্ভরযোগ্য সার্ভার

অসুবিধা

  • সার্ভিস এর দাম একটু বেশি
এই লিংক এ ক্লিক করে এদের ওয়েবসাইট ভিজিট করুন।
আমার এই তালিকায় ৩ নম্বরে আছে আইটি নাট হোস্টিং। এটি ২০১৪ সাল থেকে যাত্রা শুরু করেছে। শুরু থেকেই এই কোম্পানির মূল লক্ষ্য হলো গ্রাহকদের কাছে সর্বোাচ্চ সেবা পৌছে দেওয়া। আমি নিজেও বর্তমানে এই কোম্পানির সাপোর্ট সেন্টারে রয়েছি। তাই নিশ্চিতভাবে বলতে পারি ডোমেইন ও হোস্টিং বিষয়ক যে কোনো সমস্যায় এর সাপোর্ট টিমকে সবসময় আপনার পাশেই পাবেন। আর ৩০ দিনের সার্ভিস মানি ব্যাক গ্যারান্টি রয়েছে এখানে তাই এদের সার্ভিস যদি আপনার ভালো না লাগে তাহলে ৩০ দিনের ভেতর আপনি আপনার টাকা ফেরত নিতে পারবেন।

সুবিধা

  • লাইভ চ্যাট, ফোন ও সাপোর্ট টিকেট এর মাধ্যমে তাৎক্ষনিক সমস্যার সমাধান
  • নির্ভরযোগ্য সার্ভার
  • সাশ্রয়ী দাম
  • প্রফেশনাল সাপোর্ট

অসুবিধা

  • নতুন প্রতিষ্ঠান
  • হোস্টিং ও ডোমেইন সার্ভিস ব্যাতিত অন্য কোনো সার্ভিস যেমন: ওয়েবসাইট ডেভেলপমেন্ট, মার্কেটিং ইত্যাদি নেই।
এই লিংক এ ক্লিক করে এদের ওয়েবসাইট ভিজিট করুন।

এদের মধ্যে থেকে যে কোনো একটিকে আপনি আপনার ওয়েবসাইট হোস্টিং এর জন্য বেছে নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন।

জীবনকে প্রসারিত করা

Raisul Mushfeq
জীবনের ক্ষেত্রে আমরা দুইটি বিপরীত ধরনের জীবন দর্শনের সন্ধান পাই: 
  • যেমন আছি তা নিয়েই সন্তুষ্ট থাকা অথবা 
  • হাল ছেড়ে দেওয়া।
এই দুই জীবন পদ্ধতির ফলাফল আমরা সবাই বুঝতে পারি।
এই দুয়ের মাঝামাঝিই আছে নিজেকে প্রসারিত করার ৩য় রাস্তাটি যা আমরা বেশিভাগই এড়িয়ে চলি।
নিজেকে প্রসারিত করার মাধ্যমেই মানুষের বিকাশ ঘটে। আমাদের হাতের নাগাল-টাকে আরেকটু প্রসারিত করতে হবে। নিজেকে আরও প্রানবন্ত বিস্তৃত ও শক্তিশালি করে তুলতে হবে। এতে  একটু ব্যাথা পেতেই হবে, হয়তোবা জীবনেও কোথাও কোনো ক্ষত থেকে যাবে কিন্তু তা ও হবে আমাদের ভালোর জন্যই।
এভাবে আঘাত পাওয়ার পরই আমরা আরও দুরে প্রসারিত হওয়ার সুযোগ ও সাহস পাই, কারন যে কোনো পথে নামলে পথই আমাদের পথ দেখায়।
তাই আপনি যদি জীবনের কোনো এক পর্যায়ে ভেঙে পড়বেন কি না তা নিয়ে ভয় করেন তাহলে যেমন আছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা চলবে না। জীবন মানে থেমে থাকা নয়। যদি আপনার মনে মুখ থুবড়ে পড়ার ভয় বিন্দু মাত্রও থাকে তাহলে নিজেকে পুরোপুরি মেলে ধরায় মনোযোগ দিন।

অ্যাডোব ফটোশপে দ্রুত কাজ করার জন্য শর্টকাট কি এর তালিকা

Raisul Mushfeq
Here are the shortcut keys to work fast on any version of Adobe Photoshop


Brush Tool (B)
Select All (Ctrl + A)
Crop Tool (C)
Copy (Ctrl + C)
Set Colors to Default (D)
Deselect Selection (Ctrl +D)
Eraser Tool (E)
Group Layers (Ctrl + G)
Full Screen (F)
Duplicate Layers (Ctrl +J)
Paint Bucket Tool (G)
New Document (Ctrl + N)
Eyedropper Tool (I)
Show/Hide Rulers (Ctrl + R)
Lasso Tool (L)
Save Document (Ctrl + S)
Rotate View Tool (R)
Free Transform (Ctrl + T)
Type Tool (T)
Paste (Ctrl + V)
Move Tool (V)
Close Document (Ctrl + W)
Magic Wand Tool (W)
Cut (Ctrl + X)
Swap Foreground & Background Color (X)
Undo Multiple Stapes (Ctrl + Alt + Z)
Zoom Tool (Z)
Undo (Ctrl + Z)
Pen Tool (P)
Zoom to Fit Document (Ctrl + 0)
Rectangular Marquee Tool (M)
New Layer (Ctrl + Shift + N)
Patch Tool (J)
Invert Selection (Ctrl + Shift + I)
Clone Stamp Tool (S)
Image Size (Ctrl + Alt+ I)





















পিডিএফ (PDF) ফরম্যাটে ওপরের তালিকাটি ডাউনলোড করে নিতে পারেন নিচের লিংটি থেকে:

কিভাবে সাইকেলের চেইন পরিষ্কার করবো?

Raisul Mushfeq

সাইকেল চেইন
সাইকেলের চেইনে আটকে থাকা ধুলোবালি, নুড়িপাথর ইত্যাদি দুর করতে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের ডিগ্রিজার অথবা লুব অয়েল ব্যাবহারের প্রয়োজন হতে পারে। তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম কিভাবে সাইকেলের চেইন পরিষ্কার করবেন, ভালো ডিগ্রিজার এবং লুব কোনটি এবং কিভাবে সেগুলো ব্যাবহার করবেন। তবে বলে রাখা ভালো সাইকেল সম্পর্কিত আমার এই লেখাটির ক্রেডিট পুরোপুরি বিডিসাইক্লিস্টস গ্রুপের। আসুন তাহলে ডিগ্রিজার ও লুব ওয়েল সম্পর্কে জেনে নেওয়া যাক:
ডিগ্রিজার: বাইসাইকেলের চেইনে আটকে থাকা ধুলোবালি, নুড়িপাথর ও অন্যান্য আঠালো পদার্থ দুর করতে ডিগ্রিজার সাহায্য করে থাকে। বাইক চেইন ডিগ্রিজার, কেরোসিন ও WD-40 ডিগ্রিজার হিসেবে ব্যাবহার করা যায়।
লুব অয়েল: চেইন, চেইনরিং, ক্যাসেট এর ক্ষয় রোধ করতে, চেইন থেকে পানি ও ধুলোবালি দুর করতে, চেইন ও চেইনের গিয়ারকে সবল ও মজবুত করে তার কার্যকরিতা বৃদ্ধি করতে লুব ওয়েল অত্যন্ত কার্যকরী। সাইকেল লুব ওয়েল ও সেলাই মেশিনের তেল লুব অয়েল হিসেবে ব্যাবহার করতে পারেন।

 কিভাবে ডিগ্রিজার ও লুব অয়েল ব্যাবহার করবো?

 ১. একটি স্ক্রাবিং ব্রাশ বা অন্য কোনো ব্রাশ ডিটারজেন্ট মেশানো পানিতে ভিজিয়ে পুরো চেনটিকে ব্রাশ করে পরিষ্কার করুন।
২. পুরো চেইনে ভালোভাবে আপনার পছন্দের ডিগ্রিজার স্প্রে করুন। খেয়াল রাখুন যেন চেইনের কোনো অংশ বাদ না যায়।
৩. এবার চেইনটি পরিষ্কার পানিতে ধুয়ে পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন।
৪. সাইকেলের ক্র্যাংক পেছনদিকে ঘোরানো অবস্থায় একটি ড্রপার দিয়ে চেইনের লিংকগুলোতে লুব অয়েল দিন।
৫. একটি তোয়ালে দিয়ে চেইনের অতিরিক্ত লুব অয়েলগুলো মুছে ফেলুন।

মাত্র একটি অ্যাপ আনইন্সটল করে অ্যান্ড্রয়েড মোবাইলে ব্যাটারির আয়ু ২০% বৃদ্ধি করুন

Raisul Mushfeq

আপনার এন্ড্রয়েড স্মার্টফোনটিতে থাকা শুধুমাত্র ফেসবুক অ্যাপটি আনইন্সটল করে আপনি আপনার ফেনের চার্জের পরিমান ২০% পর্যন্ত সাশ্রয় করতে পারেন। সম্প্রতি সারা বিশ্বের অসংখ্য ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফেসবুক অ্যাপের প্রভাব পর্যবেক্ষন করে দেখা যায় ফেসবুক অ্যাপ রিমুভ করার ফলে সকল মোবাইলের চার্জ প্রায় ২০% পর্যন্ত বেশি স্থায়ী হয়।
আপনাদের অনেকের মোবাইলেই সবচেয়ে বেশি ব্যাবহৃত অ্যাপসগুলোর মধ্যে অন্যতম হলো ফেসবুক তাই অনেকেই আমার এই কথাটি মেনে নিলেও অ্যাপসটি রিমুভ করতে দ্বিধাবোধ করবেন। কিন্তু আমি নিশ্চিত আপনি এইটা জেনে খুশি হবেন যে ফেসবুক অ্যাপটি আপনার মোবাইলের চার্জের শত্রু হলেও ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ কিন্তু মোটেই তেমন চার্জ নষ্ট করে না। তাই ফেসবুক অ্যাপটি রিমুভ করেও আপনি অনায়াসেই সবার সাথে ফেসবুকে যোগাযোগ রেখে যেতে পারেন। এছারা যদি টাইমলাইন ব্যাবহার করতেই চান সে ক্ষেত্রে ক্রোম ব্রাউজার ব্যাবহার করে ফেসবুকের সকল সুবিধা পেতে পারেন ব্যাটারির ওপর কোনো চাপ ছাড়াই! আর একান্ত প্রয়োজন হলে ফেসবুক লাইট নামক ফেসবুকের ছোট সাইজের অ্যাপটি ব্যাবহার করতে পারেন যদিও তার কোনো প্রয়োজন নেই।
তাই যারা সবসময় এন্ড্রয়েড ফোনে বেশি চার্জ থাকে না বলে আফসোস করেন তারা ফেসবুক অ্যাপ এবং আরও অপ্রয়োজনীয় অ্যাপগুলো আপনার ফোন থেকে আনইন্সটল করে তার ফলাফল নিজেই লক্ষ করুন!

কার্টেসি: মাইসিস ইন্সটিটিউট

আমাজন বা অন্য যে কোনো অনলাইন প্লাটফর্ম্ থেকে বাংলাদেশে কেনাকাটা করার সহজ উপায়

Raisul Mushfeq


বাংলাদেশে পেপাল না থাকায় আর শিপিং এর সমস্যার কারনে আমাজন, ই-বে ইত্যাদি আন্তর্জাতিক প্লাটফর্ম থেকে বাংলাদেশে কেনাকাটা করা অনেকটাই দু:সাধ্য ব্যাপার। আমার নিজেরও আমাজন থেকে অনেক কিছু কেনার ইচ্ছা থাকলেও এসব ঝামেলার কারনে কিনতে পারছিরাম না। কিন্তু বেশ কয়েকমাস আগে ব্যাকপ্যাক ব্যাং নামের এক বাংলাদেশী স্টার্টআপ কোম্পানী সম্পর্কে জানতে পারি আর তার পর থেকে আমার এই সব সমস্যার সমাধান পেয়ে যাই। ব্যাকপ্যাকব্যাং (BackpackBang.com) খুব কম সময়ে এবং প্রায় দুই সপ্তাহের মধ্যেই আমাজন/ই-বে থেকে যে কোনো পন্য শপিং করে বাংলাদেশে এনে দেওয়ার দায়িত্ব নিয়েছে।
আমাজন/ই-বে থেকে কেনাকাটার জন্য আমি আগে একটি ফেসবুক গ্রুপ এর সাহায্য নিতাম। তাদের সার্ভিস তেমন খারাপও ছিলো না কিন্তু তাদের ডেলিভারি টাইম আর খরচ অনেক বেশি ছিলো। অনেক সময় প্রোডাক্টের দামের দ্বিগুনও খরচ করতে হতো। কিন্তু ব্যাকপ্যাক বিছুটা ভিন্ন পন্থায় আমেরিকা থেকে প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসে বিধায় তাদের সার্ভিসেএ খরচও অনেক কম।
ব্যাকপ্যাক এর ওয়েবসাইটে গিয়ে আপনি কোন প্রোডাক্টটি কিনতে চান তা সার্চ করে নিন। সার্চ রেজাল্টে ওই প্রোডাক্টটি বাংলাদেশে আনতে কত খরচ পরবে তা দেখাবে। ব্যাকপ্যাকে যে প্রাইসিং দেখানো হয় তা আমাজন থেকেই সরাসরি নেওয়া এবং এই প্রাইসিং এর ভেতরই শিপিং, সার্ভিস চার্জ, ট্যাক্স ইত্যাদি সহ দেখানো হয়। এরপর আপনি বিকাশ, ডিবিবিএল নেক্সাস কার্ড বা ব্যাংকের মাধ্যমে ব্যাকপ্যাকে পেমেন্ট করার পরপ্রোডাক্টটি তারা আমেরিকা থেকে আমাজন ওয়েবসাইট হতে কিনে তা বাংলাদেশে ফিরতি ট্রাভেলারদের মাধ্যমে চুক্তিভিত্তিকভাবে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেয়। আর এভাবেই এরা মাত্র ২ দুই সপ্তাহের ভেতর ও কম খরচে প্রোডাক্টটি আমনার কাছে পৌছে দিতে পারে।
ব্যাকপ্যাকের নতুন ব্যাবহারকারীদের সাইনআপ করলেই ৫০০ টাকা বোনাস ক্রেডিট হিসেবে দেওয়া হয়। এই ৫০০ টাকা তারা আপনাকে বিকাশ করেও দিবে না বা ফ্লেক্সিলোডও করবে না। এই ৫০০ টাকা আপনি ব্যাকপ্যাকের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট কেনার জন্য ব্যায় করতে পারবেন।। আর আপনি যদি ট্রাভেলার হিসেবে আমেরিকা থেকে বাংলাদেশে আসার সময় ব্যাকপ্যাকএর প্রোডাক্ট নিয়ে আসেন তাহলে বোনাস ক্রেডিট হিসেবে ১৫০০ টাকা সহ প্রোডাক্ট প্রতি কমিশনও তারা দিয়ে থাকে। আপনি যদি ট্রাভেলার না-ও হোন তবুও সেই বোনাস ৫০০ টাকা আপনি যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে ব্যাবহার করতে পারেন, তবে যেই প্রোডাক্টই কিনুন না কেন সেই প্রোডাক্ট এর দামের ৫০% কাটবে বোনাস ক্রেডিট থেকে আর বাকী ৫০% আপনাকে পে করতে হবে।
এটা কোনো ধরনের স্ক্যাম নয় কেননা আমি নিজেই ব্যাকপ্যাক থেকে বেশ কয়েকবার প্রোডাক্ট আনিয়েছি এবং আরও একটা প্রোডাক্ট প্রসেসিংএ আছে। আমি জানি এই ৫০০ টাকা বোনাস এর বিষয়টা অনেকটা ফেসবুকে কমেন্টে দেখা ২ মিনিটে ৫০০ টাকা ইনকাম করুন পোস্টের মতো লাগছে কিন্তু আসলে এটা তেমন নয়।
যাইহোক, আপনার বোনাস ৫০০ ক্রেডিট টাকা কিভাবে ব্যাবহার ককরবেন তা একটু বলে নেই। একাউন্ট সাইন আপ করার সথে সাথেই আপনি এই ৫০০ টাকা আপনার বাকপ্যাক একাউন্টে পাবেন। এরপর আপনার কাঙ্খিত প্রোডাক্টটি খুজে বের করে Shopping Cart এ এড করুন। এরপর প্রোডাক্টটি Checkout করার সময় Apply Backpack Credit বাটন এ চাপ দিন এবং আপনার ইমেইল ও মোবাইল নাম্বার ভেরিফাই করুন। এরপর প্রোডা্ক্টটি Checkout করুন। ইমেইল ও মোবাইল নম্বর ভেরিফাই করার সময় গুগল ক্রোম ব্রাউজার ব্যাবহার করুন, ফায়ারফক্সে মাঝে মধ্যে সমস্যা দেখা যায়।
ব্যাকপ্যাকে নতুন একটি একাউন্ট খোলার জন্য এখানে ক্লিক করুন। অতি উৎসাহি হয়ে ব্যাকপ্যাকে কারও রেফারেল লিংক ছাড়া সাইনআপ করে পরে বোনাস ক্রেডিট না পেলে আমাকে দোষারপ করতে পারবেন না কিন্তু।
আশা করি এই সার্ভিসটি ব্যাবহার করে অনেকেই তাদের প্রয়োজনীয় বা শখের জিনিসগুলো আন্তর্জাতিক মার্কেটপ্লেসগুলো থেকে সহজেই নিয়ে আসতে পারবে।
ও, হ্যা আরও একটা কথা যোগ করতে ভুলে গেছি, ব্যাকপ্যাকে সার্চ করে যদি আপনি কোনো প্রোডাক্ট খুজে না পান তাহলে আপনি যেখান থেকে প্রোডাক্টটি কিনতে চান সেই লিংকটি মেনুয়ালি দিয়েও ব্যাকপ্যাকব্যা এর মাধ্যমে সেই প্রোডাক্টটি কিনতে পারবেন।
সময় নিয়ে পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ।
নোট: ব্যাকপ্যাক এর এই রেফারেল সিস্টেম অনেকে মিসইউজ করার জন্য ব্যাকপ্যাক থেকে আ্পাতত ক্রেডিট দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই এই রেফারাল লিংক থেকে সাইন আপ করলে এখন আপনার ও কোনো ক্রেডেট যোগ হবে না, আমারও কোনো লাভ হবে না। তবে কেনাকাটা করতে পরবেন নিশ্চিন্তে, এইটুকু গ্যারান্টি দিতে পারি.. (আপডেট: ০৬-আগস্ট-২০১৬)

পরিসংখ্যান ১ম বর্ষের জন্য প্রয়োজনীয় বইএর তালিকা

Raisul Mushfeq
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৬ সালে পরিসংখ্যান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য  প্রয়োজনীয় বই এর নামের তালিক। বইগুলো সরকারী আজিজুল হক কলেজের শিক্ষকদের থেকে রেকমেন্ডড

Introduction to Statistics (Paper Code: 213601, Marks: 100, Credits: 4) পরিসংখ্যান পরিচিতি

  • Fundamentals of Mathematical Statistics - Gupta and Kapoor
  • Introduction to Statistics - M.N. Islam
  • মৌলিক পরিসংখ্যান - ছিদ্দিকুর রহমান

 

Introduction to probability and Numerical Mathematics (Paper Code: 213603, Marks: 100, Credits: 4) প্রবাবিলিটি এন্ড নিউমেরিকাল ম্যাথমেটিকস

1. Introduction to Probability

  • Fundamentals of Probability and Probability Distributions - Roy M.K.
  • মৌলিক পরিসংখ্যান - ছিদ্দিকুর রহমান

2. Numerical Mathematics

  • Numerical Analysis - Vasistha
  • Numerical Mathematical Analysis - J.B. Scarborough
  • Numerical Mathematics - S.A. Mollik 

 

Fundamental of Mathematics (Paper Code: 213709, Marks: 100, Credit: 4) মৌলিক গণিত

  •  ফান্ডামেন্টালস অভ ম্যাথমেটিকস - প্রফে. ড. এম এফ রহমান, মো: হাফিজুর রহমান (Titash Math Series)

Calculus - 1 (Paper Code: 213711, Marks: 50, Credits: 2) ক্যালকুলাস - ১

  •  Advanced Calculus I - Dr.F. Rahman (Titash Math Series)

 Principles of Economics (Paper Code: 212209, Marks: 100, Credits: 4) অর্থবিদ্যার / অর্তনীতির মূলনীতি

  •  Principles of Economics - Nur Islam

স্বাধীন বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস (Paper Code: 2111501, Marks: 100, Credits: 4) এর জন্য পছন্দমতো বই নেওয়া যেতে পারে এবং Bangladesh Agricultural Economics (Paper Code: 212211, Marks: 100, Credits: 4) এর বই এর নাম এখনও দেওয়া হয়নি কলেজ থেকে।

Bicycle Playing Cards in Bangladesh বাইসাইকেল কার্ড এখন বাংলাদেশে

Raisul Mushfeq
Hello everyone, I hope everyone is having a great time. I can not wait to tell you that I have stated to sell Bicycle Playing Cards in Bangladesh. You can buy it from Dhaka or anywhere in Bangladesh. No extra charge!
হ্যা, আপনারা এখন চাইলে সহজেই বাংলাদেশে বসেই বাইসাইকেল প্লেইং কার্ড কিনে নিতে পারবেন। কার্ডগুলো আমি সরাসরি আমেরিকা থেকে আনাচ্ছি সুতরাং এগুলো কোনো রেপ্লিকা বা নকল নয়। আমি নিজেরও কার্ড ম্যাজিক প্র্যাক্টিস করা ও কার্ড গেম খেলার জন্য বাইসাইকেল কার্ড ব্যাবহার করি আর এক প্যাকেট কার্ডই এখনও প্রায় ৬ মাস ধরে চলছে।
আপনারা যারা অরিজিনাল বাাইসাইকেল কার্ডের সাথে পরিচিত তারা অবশ্যই বাইসাইকেল কার্ডের গুরুত্ব আর কোয়ালিটি সম্পর্কে ধারনা রাখেন। যদিও আমি এখন বগুড়াতে থাকি, তবুও আপনি ঢাকা বা যে কোনো যায়গা থেকেই কার্ডগুলো কিনতে পারবে। কার্ডগুলো একদম নিরাপদে আপনার বাড়ির কাছে কুরিয়ারে পৌছে যাবে, অথবা প্রয়োজনে ঢাকায় আমার পরিচিত লোকদের কাছ থেকে সরাসরি কার্ড নিতে পারেন।

প্রতি প্যাকেট কার্ডের দাম ৫০০ টাকা (অন্য কোনো চার্জ যেমন কুরিয়ার খরচ, বিকাশ খরচ ইত্যাদির কোনো প্রয়োজন নেই!)

 প্রতিটি প্যাকেটই ইনটেক অবস্থায় পাবেন এবং কার্ডগুলো এমনভাবে কুরিয়ারে পাঠানো হবে যেনো কার্ডের গায়ে এক ফোটা আচড়ও না লাগে। এইটা গ্যারান্টি।

কার্ড অর্ডার করতে ফোন করুন: 01723622606 (সকাল ১০ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত)

আপনাদের যে কোনো মতামত থাকলে তা কমেন্টে করতে পারেন অথবা আমার ইমেইলেও সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ইমেইল অ্যাড্রেস হলো: rmsridoy@gmail.com

এছাড়া আর কোন কোন ধরনের কার্ড আমাদের কাছে পাবেন এবং তার দাম সম্পর্কে আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে নজর রাখুন: Bicycle Playing Cards in Bangladesh

আর আমার কাছ থেকে কার্ড কেনার পর এখানে কমেন্ট করে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না!

সবাইকে অসংখ্য ধন্যবাদ

সরকারী আজিজুল হক কলেজ, বগুড়া পরিসংখ্যান ১ম বর্ষের রুটিন ২০১৬

Raisul Mushfeq
Government Azizul Haque College, Bogra Statistics Department Honors 1st year Class Routine

ইমেইল মার্কেটিং এর বর্তমান জনপ্রিয়তা এবং ভবিশ্যত

Raisul Mushfeq


অনলাইন মার্কেটিং এ যারা নতুন আসতে চায় তাদের মধ্য থেকে প্রায়ই একটা প্রশ্ন পাই যে, সোস্যাল নেটওয়ার্কিংএর এই যুগে ইমেইল মার্কেটিং কি এখনও কাজ করে? আমার উত্তর সবসময় হ্যা, এবং বেশিভাগ ক্ষেত্রে তা সোস্যাল মিডিয়া মার্কেটিং এর চেয়েও বেশি কার্যকর হয়। আমার আজকের পোস্টটি ঠিক এই বিষয় নিয়েই লিখা হয়েছে।
ইমেইল মার্কেটিং যে এখনও বহুলভাবে প্রচলিত তা আপনি সহজেই বুঝতে পারবেন যদি আপনি নিয়মিত ইমেইল এবং ইন্টারনেট ব্যাবহার করে থাকেন। ইমেইল মার্কেটিং এখনও পুরোপুরি কার্যকর এবং ভবিশ্যতেও এর কার্যকারীতা বন্ধের কোনো লক্ষন নেই। প্রতি মিনিটেই সারা বিশ্বে ২০০ মিলিয়ন বা ২০ কোটিরও বেশি ইমেইল আদান প্রদান হয়ে থাকে। এ থেকে সহজেই বোঝা যায় যে কোম্পানি এবং সকল ধরনের কাস্টমার এখনও খুব ভালোভাবেই ইমেইল ব্যাবহার করে থাকেন।
ভবিশ্যতেও যে ইমেইল মার্কেটিং এমনটাই জনপ্রিয় থাকবে সেই যুক্তির পিছনে কিছু কারন আমরা এখানে তুলে ধরলাম:

১. সোস্যাল মিডিয়া মার্কেটিং এর চেয়ে ইমেইল মার্কেটিংএ রয়েছে বিশেষ সুবিধা

ইমেইল মার্কেটিং এখন আর তেমন জনপ্রিয় নয়, এ ভুল ধারনার প্রধান কারন হলো সোস্যাল মিডিয়া মার্কেটিং এর জনপ্রিয়তা। হ্যা, স্যোস্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে বেশ সফলতার সাথে মার্কেটিং করা সম্ভব তবে শুধু এক ধরনের মার্কেটিং দিয়ে কখনোই প্রতিযোগিতায় টিকে থাকা যায় না এবং সবার কাছে পৌছানো যায়না। এ বিষয়ে সব সফল কোম্পানিও অবগত রয়েছে।
আমরা বর্তমানে সোস্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে অনেককেই দেখতে পাই বিভিন্ন স্প্যাম জাতীয় কৌশল অবলম্বন করতে যেমন, ফেসবুক পেজে সবসময় অপ্রোয়জনীয় নানা বিষয় পোস্ট করে সবার সামনে আসা, টুইটারে প্রতি ঘন্টায় ঘন্টায় অটোমেটিক টুইট, অটোমেটিক ম্যাসেজ এবং বর্তমানে বহুল প্রচলিত মেম (Meme) শেয়ার করে জনপ্রিয়তা পাওয়া। এ সবগুলোই ব্যাবসার জন্য ক্ষতিকর এবং তা কাস্টমার হারানো ছাড়া আর তেমন কিছু করে না।
অপরদিকে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে আগ্রহী কাস্টমার এবং সাবস্ক্রাইবারদের কাছে গুরুত্বপূর্ন ও প্রয়োজনীয় কনটেন্ট শেয়ার করা যায় খুব সহজেই। ইন্টারনেট ব্যাবহারকারীদের মধ্যে প্রায় ৯০% ব্যাবহারকারী ইমেইল ব্যাবহার করে থাকেন অপর দিকে শুধুমাত্র ৭০% ব্যাবহারকারীরই সেস্যাল মিডিয়া একাউন্ট আছে। এদিক থেকেও ইমেইল মার্কেটিং সর্বোচ্চ সংখ্যক কাস্টমারের সাথে সম্পর্ক স্থাপনের মূল ভিত্তি।
কাস্টমার তৈরি করা, কাস্টমারের সাথে ভালো সম্পর্ক তৈরি এবং প্রোডাক্ট বিক্রির ক্ষেত্রে ইমেইল মার্কেটিং এখনও মূল হাতিয়ার হিসেবে ব্যাবহৃত হয়। যদিও সোস্যাল মিডিয়ার মাধ্যমে কোম্পানির সাথে কাস্টমারের অনেকটা সরাসরি সম্পৃক্ততা সম্ভব হয়, তবুও ইমেইল আর সোস্যাল মিডিয়া মার্কেটিংকে একে অপরের সাথে তুলনা করা আর আপেল ও পেয়ারা তুলনা করা একই কথা।

 ২. এটি ধীরে ধীরে আরও পরিপক্ক হচ্ছে

ইমেইল মার্কেটিং বেশ সময় ধরে প্রচলিত আছে এবং এই লম্বা সময়ের অভিজ্ঞতা থেকে ইমেইল মার্কেটিং সেক্টরটি ধীরে ধীরে আরও পরিপক্ক ও কার্যকর হয়ে উঠছে। ইমেইল নিউজলেটার থেকে শুরু করে কোনো প্রোডাক্টের প্রমোশন পর্যন্ত সবকিছু সম্পর্কিত বিভিন্ন ডাটা এখন কোম্পানিগুলো বেশ সহজেই দেখে সেই অনুযায়ী কাস্টমার সম্পৃক্ততা বাড়াতে পারে। সাম্প্রতিক নতুন টেকনোলজিগুলোও ইমেইল মার্কেটিং এ ব্যাপক সহায়তা করবে তার প্রমান পাওয়া যায়। শুধুমাত্র যোগাযোগের মাধ্যম হিসেবে ইমেইলের ব্যাবহার হ্রাস পাবে এবং ব্র্যান্ড বা কোম্পানিরে ক্ষেত্রে কার্যকর ক্রস চ্যানেল এক্সপিরিয়েন্স প্লাটফর্ম তৈরিতে সহায়তা করবে। স্মার্ট ঘড়ি বা এ যাতীয় অন্যান্য ডিভাইসের কল্যানে ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দুয়ার খূলে যাবে এছাড়া মোবাইলে ইমেইল এর জনপ্রিয়তা বৃদ্ধির সাথে সাথে আরও ভালো ও ক্রিয়েটিভ কনটেন্ট তৈরির প্রয়োজনিয়তাও আরও বেড়ে যাবে যার ফলে স্বভাবতই ইমেইল মার্কেটিং ভবিশ্যতে আরও কার্যকর হবে।

৩. সঠিকভাবে ব্যাবহার করতে পারলে ইমেইল মার্কেটিংই সবচেয়ে ফলপ্রসূ অনলাইন মার্কেটিং

যে সব মার্কেটার মনে করেন যে ইমেইল মার্কেটিং এখন আর কার্যকরী না বা যারা ইমেইল মার্কেটিং করেও ব্যার্থ হয়েছেন তাদের বলতেই হবে যে তারা সঠিকভাবে ইমেইল মার্কেটিং এর শক্তিকে ব্যাবহার করতে পারেন নি। সঠিক ও কার্যকর কৌশল জানা থাকলে খুব সহজেই ইমেইল মার্কেটিং এ সফলতা পাওয়া সম্ভব। ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো বেশিভাগ ইমেইলই না পড়া অবস্থায় ইনবক্সে জমা থাকে। এমনটা হলে তা হবে ইমেইলেরই কারনে। ইমেইলটা এমন হতে হবে যা সহজেই কাস্টমারকে আকৃষ্ট করতে পারে এবং তার কাজে লাগে। আকর্ষনীয় ইমেইল কনটেন্ট এর মাধ্যমে ইমেইল মার্কেটিং এর সর্বোচ্চ সুবিধা ইপভোগ করা সম্ভব। তাই কোম্পানির প্রসারের ইমেইল মার্কেটিং করার এখনই অন্যতম সময়।